নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বালিগঞ্জ সায়েন্স কলেজে পোস্টার ঘিরে ফের উত্তপ্ত ক্যাম্পাস রাজনীতি। SFI - TMCP দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে বচসা থেকে হাতাহাতি, মারামারিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে।
কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুলে কলেজে পোস্টার দেয় এসএফআই। সেই পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে টিএমসিপি-র বিরুদ্ধে। এরপরই দুই সংগঠনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। যা ক্রমেই হাতাহাতি থেকে মারামারির পর্যায়ে পৌঁছায়। এসএফআইয়ের দাবি, টিএমসিপি-র সদস্যরা তাঁদের কর্মীদের মারধর করে। শুধু তাই নয়, টিএমসিপির এক সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে।
ঘটনার জেরে এসএফআই বালিগঞ্জ থানায় টিএমসিপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, টিএমসিপির তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং সংঘর্ষের জন্য এসএফআই-ই দায়ী।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের