নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান রাজ্যের নির্বাচন কমিশনের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্বাচনকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তাদের কার্যকর ব্যবহারের কৌশল নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
কমিশনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য পুলিশের তরফে ছিলেন ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি আইনশৃঙ্খলা বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা। আলোচনায় কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছনোর পর তাদের বসিয়ে রাখা যাবে না। সরাসরি দায়িত্বপূর্ণ এলাকায় পাঠাতে হবে। সময় নষ্ট না করে দ্রুত মাঠপর্যায়ে কাজে নামানোর উপর জোর দিতে হবে।
কোন এলাকায় কত বাহিনী মোতায়েন হবে, তাদের চলাচল ও দায়িত্ব পালনে পর্যবেক্ষকেরা কড়া নজর রাখবেন বলেও নির্দেশ কমিশনের। এছাড়াও তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারির পরিকল্পনাও করা হয়েছে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের