নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ করার সিদ্ধান্ত কার্যকর হল পশ্চিমবঙ্গ দিয়ে। শনিবার কলকাতার রাজভবনের ফলক বদলে নতুন নাম উদ্বোধন করলেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস, যা কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশের প্রথম বাস্তবায়ন।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানায়, দেশের সব রাজভবনের নাম বদলে ‘লোকভবন’ করা হবে। যুক্তি হিসেবে জানানো হয়েছে, ‘রাজভবন’ নামটিতে রাজত্বের ছাপ থাকায় এটি সাধারণ মানুষের কাছাকাছি নয়। জনগণের সঙ্গে সংযোগ বাড়াতেই নতুন নামকরণ। সেই প্রক্রিয়ার সূচনা হল কলকাতা থেকে। শনিবার রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস নিজে উপস্থিত থেকে রাজভবনের পুরনো নাম মুছে নতুন ফলক ‘লোকভবন’ বসান।
রাজ্যপালের সরকারি গাড়িতেও এদিন বদলে যায় পরিচয় ‘রাজভবন’ শব্দের জায়গায় জায়গা নেয় ‘লোকভবন’। নাম বদলের পর রাজ্যপাল রেড রোড হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছেন এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান। শিশুদের চকোলেট বিলি করেন, চাও পান করেন এবং নানা বিষয়ে মতামত নেন উপস্থিত মানুষের কাছ থেকে। এর আগে কখনও রাজভবনের উত্তর ফটকে সাংবাদিক বৈঠক হয়নি। কিন্তু এদিন ইতিহাস তৈরি করে সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের