নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একেবারে যেন কোনো থ্রিলার সিনেমার দৃশ্য। রাজস্থানের খুনের মামলার তিন অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল কলকাতায়। কিন্তু পুলিশের তৎপরতায় শেষরক্ষা হয়নি। পালানোর চেষ্টা করেও অবশেষে ধরা পড়ল পুলিশের জালে।
সূত্রের খবর, রাজস্থানের কুচমন থানার এক খুনের মামলায় অভিযুক্ত তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে কলকাতায় আত্মগোপন করে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাগান এলাকার স্থানীয়দের সন্দেহ হয়, কয়েকজন অপরিচিত যুবক কাদাপাড়া অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। খবর যায় ফুলবাগান থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ওই তিনজন প্রথমে নিজেদের নির্দোষ বলে দাবি করে এবং ভুয়ো পরিচয় দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। তদন্তে উঠে আসে, এরা আসলে রাজস্থানের খুনের মামলার পলাতক অভিযুক্ত।
এরপর শুরু হয় ধাওয়া করা। পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে সল্টলেকের পূর্বাচল আবাসনে ঢুকে পড়ে। একসময় তারা চারতলায় উঠে যায়, কিন্তু নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে নিচে নেমে আসে। অবশেষে সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে আইপিএস কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা মিলে তাদের ধরে ফেলেন। খবর পেয়ে বিধাননগর এবং ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই আটক করে। রাজস্থানের পুলিশ ইতিমধ্যেই কলকাতার সঙ্গে যোগাযোগ করেছে এবং অভিযুক্তদের হেফাজত চেয়েছে। তাদের ফের রাজস্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের