নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুরেন্দ্রনাথ কলেজে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এবার আরও বিস্ফোরক মোড় নিল। ইউনিয়ন রুম থেকে উইপোকায় খাওয়া নগদ টাকার ব্যাগ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই কলেজের ভিতরে মিলল বিলাসবহুল দুটি বেডরুমের হদিশ। পাশাপাশি কমনরুম থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট ও ছাদ থেকে মিলেছে একাধিক মদের বোতল। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে।
মঙ্গলবার বিকেলে হঠাৎই খবরের শিরোনামে উঠে আসে সুরেন্দ্রনাথ কলেজের নাম। ইউনিয়ন রুমের আলমারি থেকে টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তদন্তে নতুন মোড়। তদন্ত ও তল্লাশি চলাকালীন কলেজের অভ্যন্তরে দুটি সুসজ্জিত বেডরুমের সন্ধান মেলে। অভিযোগ, ‘টেরেস ফেসিলিটির' নামে তৈরি এই কক্ষগুলিতে এসি, খাট, দামি বিছানা, আলমারি এবং অ্যাটাচ বাথরুমের মতো সমস্ত সুযোগ-সুবিধা ছিল।
অভিযোগ উঠেছে, কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায় এই কক্ষগুলি ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। এমনকি তাদের জন্য সেখানে ম্যাসাজের ব্যবস্থাও করা হত বলে দাবি করা হয়েছে। এমনকি সেই রুম থেকে কন্ডোমও উদ্ধার হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বেডরুম সম্পর্কে তার কোনও ধারণাই নেই।
ঘটনার খবর পেয়ে কলেজে পৌঁছান বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি এই কক্ষগুলিকে ‘ওয়ো রুম’ বলে কটাক্ষ করেন এবং গোটা ঘটনার ইডি তদন্তের দাবি জানান। তার অভিযোগ, কলেজে ভর্তি-সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ রাজনৈতিক নেতাদের কাছেও পৌঁছত। যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনও সরকারি প্রমাণ সামনে আসেনি।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের