নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাতসকালে কেষ্টপুর সিগন্যালে ঘটে গেল এক ভয়াবহ পথদুর্ঘটনা। একটি নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যান একের পর এক বাইকে ধাক্কা মারে। আহত ট্র্যাফিক এএসআই সহ ৫ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার সকালে বাগুইআটি থেকে দমদম পার্কমুখী পথে কেষ্টপুর সিগন্যালে দাঁড়িয়েছিল একাধিক বাইক। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইককে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহীরা। এর মধ্যেই এক আরোহী গাড়ির তলায় চলে গেলে গুরুতর জখম হন। ধাক্কার অভিঘাতে সিগন্যালে ডিউটিতে থাকা এক মহিলা ট্রাফিক এএসআইও আহত হন। মোট পাঁচজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ভিআইপি এলাকায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ির চালককে আটক করে। সঙ্গে পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের