নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ওরাকলের পর এবার বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মার্কিন আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা কগনিজ়েন্ট। কৃত্রিম মেধা বা AI-কে গুরুত্ব দিয়ে খরচ কমাতে বিশ্ব জুড়ে প্রায় ১২ থেকে ১৫ হাজার কর্মীর ঘাড়ে নেমে আসতে পারে ছাঁটাইয়ের খাঁড়া। সংস্থার সদ্যঘোষিত ‘প্রজেক্ট লিপ’-এর প্রভাবে এই ছাঁটাইয়ের সিংহভাগই ভারতে হওয়ার সম্ভাবনা থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশের প্রযুক্তি মহলে।
সূত্রের খবর, গত ২৯ এপ্রিল ন্যাসড্যাকের তালিকাভুক্ত এই সংস্থাটি জানিয়েছে যে, স্বয়ংক্রিয় পরিচালনার লক্ষ্যে তারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশেষ প্রাধান্য দিচ্ছে। বর্তমানে নিউজার্সিভিত্তিক এই কোম্পানিতে ৩ লক্ষ ৫৭ হাজারেরও বেশি কর্মী কাজ করেন। যার মধ্যে প্রায় ২ লক্ষ ৫০ হাজারই ভারতীয়। বিশ্লেষকদের মতে, পুনর্গঠন বাজেটের হিসাব অনুযায়ী শুধুমাত্র ভারতেই ১২ থেকে ১৩ হাজার মধ্য স্তরের কর্মী কাজ হারাতে পারেন।
বিশেষ করে যে সমস্ত পদ অটোমেশনের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব, সেগুলির ওপরই কোপ পড়ার আশঙ্কা প্রবল। বর্তমানে গ্রাহকরা অনভিজ্ঞ কর্মীদের প্রশিক্ষণে বিনিয়োগে অনীহা প্রকাশ করায় প্রচলিত নিয়োগ মডেল থেকে সরে আসছে সংস্থাটি। পুনর্গঠন ও ক্ষতিপূরণ বাবদ সংস্থা ২৩ কোটি থেকে ৩২ কোটি ডলার পর্যন্ত খরচ করার পরিকল্পনা করলেও কতজন কর্মী সরাসরি প্রভাবিত হবেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে রয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, পিরামিড-ভিত্তিক কর্মী নিয়োগ পদ্ধতি বদলে যাওয়ায় অভিজ্ঞ পেশাদারদের অধীনে কাজ করা নবীন প্রযুক্তিবিদদের চাহিদাও ক্রমশ কমছে। ভারতে একজন কর্মীর গড় বার্ষিক বেতন প্রায় ১৫ লক্ষ টাকা ধরলে, ৬ মাসের ক্ষতিপূরণ বাবদ মাথাপিছু খরচ দাঁড়ায় প্রায় ৭.৫ লক্ষ টাকা। এই আর্থিক সমীকরণের ওপর ভিত্তি করেই বিশাল সংখ্যক ভারতীয় কর্মীর ছাঁটাই হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।
এক বাজার বিশেষজ্ঞ জানান, ‘আগে তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলিতে প্রচুর নতুন কর্মীর প্রয়োজন হত, যারা কম জটিল কাজগুলি করতেন। কিন্তু বর্তমানে গ্রাহকদের চাহিদার ধরণ বদলেছে। তারা আর নতুনদের প্রশিক্ষণের জন্য বাড়তি অর্থ খরচ করতে রাজি নন। ফলে মধ্য স্তরের ও কম অভিজ্ঞ পেশাদারদের ওপর এই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। মূলত কৃত্রিম মেধার ব্যবহার বৃদ্ধিই এই কর্মী সঙ্কোচনের মূল কারণ। সংস্থার এই রূপান্তর প্রক্রিয়ায় কয়েক হাজার ভারতীয় পরিবারের রুটি-রুজিতে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের