নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - দিন আনি দিন খাই সংসারে হাহাকার। খাবারে বিষ মিশিয়ে খামারের ৭০ টি শুকর হত্যার অভিযোগ উঠেছে ঝাড়গ্রামে। পেটের দায়ে পশুপালন করা পরিবার আজ দিশেহারা। নাশকতার আশঙ্কায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , খামারের মালিকের নাম তপন মাইতি। শুকর পালনের মাধ্যমেই রোজগার তার। ধীরে ধীরে বেশ ভালই ব্যবসা শুরু করেছিলেন। তার খামারে ভর্তি ছিল প্রায় ৯৫ টি শুকর। যার মধ্যে মারা গেছে ৭০ টি। রবিবার সকালে খামারে আসতেই চক্ষু চড়কগাছ তার। দেখেন ধীরে ধীরে শূকরগুলি মাটিতে লুটিয়ে পড়ছে। বেশিরভাগ শুকরের মৃত্যু হয় খামারের মধ্যেই। দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। খাবারে বিষ মেশানোর অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খামারের মালিক তপন মাইতি জানিয়েছেন , "ভোর রাতে খাবার দেওয়ার পর সকালে এসে দেখি বেশিরভাগ শুকর মারা গেছে। কয়েকটা ছটফট করছে। এরপর ডাক্তার এসে দেখার পরও বাঁচাতে পারেনি। অনেকের ওপরেও সন্দেহ হয়। তবে সন্দেহের বশে তো কারোর নাম নেওয়া যায় না। প্রায় ১২ লক্ষ টাকার শুকর মারা গেছে। পুলিশকে সবটা জানিয়েছি। পুলিশ তদন্ত করে খুব শীঘ্রই আসল সত্যুতা বের করে আনবে বলে জানিয়েছে।"

প্রতিবেশী হাবলু বেরা জানিয়েছেন , "শুনলাম ৭০ টি শুকর মারা গেছে। এক একে কবর দেওয়া হচ্ছে। আসলে দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত এই নোংরা কাজটা করেছে। প্রশাসনকে অনুরোধ করব দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের