নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেন। আর এই ঘোষণাকে কেন্দ্র করে ফের কেন্দ্র বিরোধী তরজা শুরু।
সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন। যেখানে বলা হয়, ভিন্ন রাজ্য থেকে হেনস্থার শিকার হয়ে আসা শ্রমিকদের এক বছর নতুন চাকরি না পাওয়া পর্যন্ত ৫০০০ হাজার টাকা করে দেওয়া হবে। আর এই ঘোষণাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' বাইরের রাজ্যে যারা প্রতিদিন ৫০০০ করে কামায় তারা এখানে ওনার মাসিক এই টাকার জন্য আসবে না। মুখ্যমন্ত্রী হয়তো জানেন না ফোনের রিচার্জ করতেই মাসে ৩৫০ টাকা করে লাগে। মোটা চাল ৩০০০ টাকা প্রতি কুইন্টাল। তাই ওনার ওই ৫০০০ টাকায় কিছু হবে না।'
শুভেন্দু অধিকারী আরও বলেন,' আমাদের মাননীয় রাজ্যপাল আমার কাছে কিছু তথ্য পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে হরিয়ানা পুলিশ ১০০০ জনকে ক্রস চেকিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের মধ্যে ৯১৫ জন বাংলায় কথা বলা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম বেরিয়েছে। যাদের কাছে কোনো ভিসা বা পাসপোর্ট নেই। আর বাকি ৮৫ জন ভারতীয় বাঙালি তারা হারিয়ানাতে কর্মরত।'
মুখ্যমন্ত্রীর দাবি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বেশি অত্যাচারিত হচ্ছে। এর পাল্টা জবাবে শুভেন্দু বলেন, 'মমতা কোনো বাঙালি হিন্দুদের পক্ষে কথা বলছে না। সম্পূর্ণভাবে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের হয়ে কথা বলছে। কোনো ভারতীয় হিন্দু মমতার পক্ষে নেই। এবার আর কেউ টুপি পড়বে না। ওনার এই ৫০০০ এর গল্পে কেউ ভুলছে না। যারা অভয়ার মাকে মারতে পারে তারা কখনোই হিন্দু হতে পারে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের