নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের তাহেরপুরে সশরীরে পৌঁছাতে না পারলেও, অডিও বার্তায় বাংলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার ‘বিকাশে’ টাকার অভাব হবে না বলে আশ্বাস দিয়ে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পালটা দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে শাসকদল।
তাহেরপুরের সভায় দেওয়া অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ব্যক্তিগতভাবে মোদির বিরোধিতা করতেই পারে, কিন্তু তার জেরে কেন বাংলার উন্নয়ন আটকে থাকবে সেই প্রশ্ন তোলেন তিনি। মোদির কথায়, 'একবার বিজেপিকে সুযোগ দিন। বাংলার উন্নয়নে টাকার অভাব হবে না।' প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'প্রধানমন্ত্রী আপনি খালি হাতে এসেছেন। বাংলার টাকার আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের বিরোধিতা করুন, কিন্তু বাংলার বিরোধিতা করবেন না। বাংলার মানুষকে ভাতে মারছেন। মোদি মূল সমস্যাগুলি এড়িয়ে গিয়েছেন।'
কুণাল ঘোষের দাবি, 'কেন্দ্র আবাস যোজনা, সড়ক যোজনা, একশো দিনের কাজ এবং জল জীবন মিশনের মতো একাধিক প্রকল্পের অর্থ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। এই বঞ্চনার ফলে রাজ্যের সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একশো দিনের কাজের প্রকল্পেই রাজ্যের প্রায় ৫২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের