নিজস্ব প্রতিনিধি, কলকাতায় – খস কলকাতায় রক্তারক্তি কাণ্ড। প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, রবিবার দুপুরে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার গেস্ট হাউসে ঘর ভাড়া নেন প্রেমিক যুগল। তরুণী উত্তর ২৪ পরগণার বাসিন্দা। বয়স ৩৮। যুবকের নাম প্রদীপ কুমার সেলভারাজ। বয়স ৪০। চেন্নাইয়ের বাসিন্দা। গোঙানির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান গেস্ট হাউস কর্মীরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তরুণী। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে। এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিযোগ, তরুণীর কাঁধ, হাত সহ একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর ৭ টি সেলাই পড়েছে। আপাতত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের