নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। এই আবহে আবারও বিএলও-দের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এবার অভিযোগ উঠেছে নিউ আলিপুরের সাহাপুর এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির বদলে স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ BLO র বিরুদ্ধে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নিউ আলিপুরের সাহাপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা এমনই অভিযোগ স্থানীয়দের একাংশের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিরোধীদের দাবি, শাসকদলের চাপে নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমাদের বাড়িতে কেউ যায়নি। নিজেদেরই আসতে হচ্ছে ফর্ম নিতে। যেখানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও দের প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া ও তথ্য যাচাই করার কথা সেখানে রাস্তা, চায়ের দোকান, বাসস্ট্যান্ড কিংবা এবার স্কুলে বসে ফর্ম বিলি নিয়ে প্রশ্ন তুলছে বহু মানুষ।
যদিও BLO পাপিয়া দে দাবি করেন, ' আমরা বাড়ি বাড়ি গিয়েছি। অনেকেই তখন ছিলেন না। পরে নিজেরাই এসে ফর্ম নিচ্ছেন। তাই স্কুলে বসে দিতে হয়েছে।' তবে বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। কংগ্রেসের দাবি, 'এটি স্পষ্ট অনিয়ম। নির্বাচন কমিশন এমন নির্দেশ দেয়নি। শাসকদলের প্রভাবেই এই কাজ হচ্ছে।'
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের BLA অমল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ' বিএলও-রা নিয়মমাফিক কাজ করছেন। অনেক ফ্ল্যাট বাড়ি যেহেতু চারতলা, পাঁচতলা উঠতে পারছেন না উনি একটু অসুস্থ হয়ে আছেন তার জন্যই অসুবিধা হচ্ছে। কাজের সময় সবাই ছিল না তো অনেকে ফোন করে আসছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের