নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাস কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। বোনকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। তরুণীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নারকেলডাঙ্গায়। অভিযুক্ত দাদাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম পুষ্পা কুমারী। বয়স আনুমানিক ২২ বছর। নারকেলডাঙ্গার শিবতলা লেনে বাবার সঙ্গে থাকতেন ওই তরুণী। গত বুধবার বাড়ি ফিরে তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তরুণীর মৃত্যুর খবর জানতে পারে পুলিশ।
বৃহস্পতিবার তরুণীর এক প্রতিবেশী নারকেলডাঙ্গা থানায় তরুণীর খুনের অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্টে দেখা গেছে , গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ওই তরুণীর। প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে নিহতের দাদার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে খোঁজ করার চেষ্টা করা হলেও এখনও তার হদিশ মেলেনি। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের