নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শান্তিপুরে। সকালে ঘরের দরজা ভেঙে ঢুকতেই খাটের ওপর এক গৃহবধূর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ওই গৃহবধূ পাপিয়া দেবনাথকে ঘরের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। আগের রাতে পরিবারের সকলের সঙ্গে খাওয়াদাওয়া করে তিনি তার ২ সন্তানকে নিয়ে ঘুমাতে যান। সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তখন খাটের উপর অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে কীটনাশক সেবনের আশঙ্কার কথা জানানো হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। মৃতার স্বামী কর্মসূত্রে শান্তিপুরের বাইরে ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।
ঘটনা প্রসঙ্গে মৃতার ভাই বাবাই বিশ্বাসের বক্তব্য,'কালকে পরিবারের সকলের সঙ্গে মিলে রথ দেখতে গেছিলো দিদি। ওখানে গিয়ে মাকে বারবার আমার কথা জিজ্ঞেস করছিল। বলছিলো যে ভাইয়ের জন্য মন খারাপ করছে। আমি বাড়ি ফিরে দেখি ও ওর শশুরবাড়ি চলে গেছে। শুনলাম, বাড়িতে ফিরে ঘরে শুয়েছিল। কখন খেয়েছে কেউ জানেনা। তারপর সকালে খবর পেলাম ও নাকি বিষ খেয়ে মারা গেছে। সংসারের টুকটাক অশান্তি যেরকম হয় সেরকমই ছিল। বড় কিছু ছিল কিনা আমার জানা নেই'।
মৃতার ভাসুড় সুব্রত দেবনাথের বক্তব্য,'আমার ভাই বাইরে কাজ করে। মাঝে মাঝে বাড়ি আসে। পাপিয়ার কারোর সঙ্গে সেরকম কিছুই হয়নি। এর আগেও কয়েকবার এরকম বিষ কিনে এনেছিল খাওয়ার জন্য। ছোটোখাটো কিছু হলেই বলতো মরে যাবো। রাত্রে সবাই খাওয়াদাওয়া করে একসঙ্গে ঘুমোতে গেলাম। সকালে বারবার ডাকাডাকি করতেও দরজা খুলছিলোনা। পরে দরজা ভাঙা হয়'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের