নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আদিবাসী সমাজের উপর হামলার প্রতিবাদে বুধবার দুপুরে রাস্তায় নামল বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন দলের প্রথম সারির নেতারা। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী গোষ্ঠী।
সূত্রের খবর, উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে সাধারণের রোষের সম্মুখীন হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই ঘটনায় বঙ্গ রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই ঘটনারই প্রতিবাদ স্বরূপ বুধবার রাজপথে নেমে মিছিল করে বিরোধী শিবির। এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, শংকর ঘোষ, রাহুল সিনহা সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা-নেত্রী। মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষও উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীদের কারও হাতে ছিল তির–ধনুক, কেউ বাজাচ্ছিলেন ধামসা ও মাদল আদিবাসী সংস্কৃতির প্রতীক হিসেবে প্রতিবাদে ফুটে ওঠে ঐক্যের বার্তা। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল পৌঁছয় ডোরিনা ক্রসিংয়ে। মিছিল চলাকালীন এক পর্যায়ে পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের সামান্য বচসা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডোরিনা ক্রসিংয়ে রাজনৈতিক সভা করে বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান।
রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ' সেদিন ভোট চাই ভোট দাও করে ঝান্ডা হাতে ভোট চাইতে যায়নি খগেন মুর্মু। পীড়িত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন। তৃণমূলের জেহাদি বাহিনীরা তাকে মেরেছে। বদলা চাইলে বদল আনতে হবে। ২৬ এ বদল হয় সুদে আসলে বদলা নেবো। আদিবাসী আমাদের সৃষ্টিকর্তা। মোদিজি আদিবাসী সম্প্রদায়কে সম্মান দিচ্ছে আর মমতার অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান তাদের রক্ত ঝরাচ্ছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের