নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্র করেছিলেন এক ভারতীয় যুবক। তাঁকে দোষী সাব্যস্ত করল মার্কিন আদালত। নিজের অপরাধ স্বীকার করেছেন ভারতীয় যুবক। আগামী ২৯ মে ভারতীয় যুবকের সাজা ঘোষণা করা হবে। এই ঘটনায় তোলপাড় বিশ্ব রাজনৈতিক মহল।
সূত্রের খবর, অভিযুক্ত ভারতীয় যুবকের নাম নিখিল গুপ্তা। বয়স ৫৪ বছর। বছরখানেক আগে গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টা করা হয়েছিল। যদিও ওই হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মার্কিন বিচার বিভাগ দফতর সূত্রে খবর, মার্কিন বাসিন্দা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার জন্য হিটম্যানকে ভাড়া করা হয়েছিল। তাঁকে মোটা অঙ্কের টাকা দেন নিখিল। সেই কথাও আদালতে স্বীকার করেছেন ভারতীয় যুবক।
পান্নুনকে খুনের জন্য নিখিল ১ লক্ষ ডলার দেওয়ার চুক্তি করে এক ভাড়াটে খুনির সঙ্গে। ওই ভাড়াটে খুনি আসলে ছিলেন এক জন ছদ্মবেশী ফেডারেল এজেন্ট। নিখিল গুপ্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ম্যানহাটেন ফেডারেল আদালত। তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন নিখিলকে গ্রেফতার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের