নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে শাসক দল। ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে ভবানীপুরে।
বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুরের বিভিন্ন এলাকায় ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু শনিবার চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় সেই পোস্টার ছেঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই ঘটনার খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। স্থানীয় কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।
অসীম বসুর অভিযোগ, যথাযথ অনুমতি নিয়েই পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু বিজেপি কর্মীরাই সেগুলি ছিঁড়ে দিয়েছে। তার দাবি, শুধু পোস্টার নয়, মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করার প্রচারে লাগানো একাধিক হোর্ডিং ও ব্যানারও নষ্ট করা হয়েছে। এই অভিযোগে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পরে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের