নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিবছরের মতন এই বছরও মুখ্যমন্ত্রীর উদ্যোগে রেড রোডে কার্নিভাল আয়োজন হতে চলেছে। আর এই কার্নিভালের দিনই বিরোধীদের পক্ষ থেকে রেড রোডে মিছিলের আয়োজন করা হয়েছে। আর সেই মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ। মিছিলে অংশগ্রহণ এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশনা দিয়েছে আদালত।
সূত্রের খবর, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ১২ জনের। এই মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির। এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চায় বিরোধী শিবির। কিন্তু অনুমতি না মেলায় তারা আদালতের দ্বারস্থ হয়। শুক্রবার সেই মামলার শুনানিতে বিজেপির মিছিল শর্তসাপেক্ষ অনুমতি দেয় আদালত। অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, মিছিলে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, যা অস্বীকার করা সম্ভব নয়। তবে বিগত দুর্ঘটনা যাতে ১২ জনের মৃত্যু হয়েছিল মনে রেখে পুলিশকে এই মিছিলের অনুমতি দিতে হবে।
আদালতের নির্দেশে মিছিলের রুট পরিবর্তন করতে হবে। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বদলে অন্য রুটে মিছিল করা হবে। দুপুর ২ টো থেকে বিকেল ৪ টের মধ্যে মিছিল শেষ করতে হবে। মিছিলে সর্বোচ্চ ৩ হাজার সমর্থক অংশ নিতে পারবে এবং স্টেজের আকার নির্ধারণ করবে পুলিশ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের