নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – খ্রিষ্টানদের ওপর নির্যাতন চালাচ্ছে নাইজেরিয়া। দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ আমেরিকার। জবাবে নাইজেরিয়ায় আইসিস জঙ্গিঘাঁটিতে হামলা চালাল আমেরিকা। এই হামলাকে বড়দিনের উপহার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সন্ত্রাসকে কোনওমতে মাথা তুলতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার অভিযোগ, দিনে দিনে নাইজেরিয়ায় বেড়েই চলেছে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং আইসিসের শাখা সংগঠনগুলির দাপাদাপি। খ্রিষ্টানদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে নাইজেরিয়ায়। এর জবাবে নাইজেরিয়ায় আইসিস জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ট্রুথ সোশ্যালে দীর্ঘ পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “নাইজেরিয়ার উত্তর পশ্চিম প্রান্তে আইসিস জঙ্গিদের ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছি আমরা। নিরীহ খ্রিষ্টানদের ওপর দিনের পর দিন ধরে নির্যাতন চালাচ্ছিল জঙ্গিরা। আমি তাদের আগেও সতর্ক করেছি, তারা যেন খ্রিষ্টানদের নির্যাতন বন্ধ করে নয়তো নরকে পচতে হবে। নিহত জঙ্গিদের মেরি ক্রিসমাস। খ্রিষ্টানদের ওপর অত্যাচার চলতে থাকলে এভাবেই মরতে হবে জঙ্গিদের।“
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের