নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নির্বাচন প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে রাজ্যে। সেই উত্তাপ এবার সরাসরি এসে পৌঁছল কলকাতার মুখ্য নির্বাচন কমিশনের দফতরে সামনে। সোমবার নিজেদের দাবি-দাওয়া জানাতে সেখানে বিক্ষোভে নামেন বিএলওরা। তাদের বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সিইও দফতরের সামনে।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন আসছে BLO অ্যাপে। এমনকি, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও প্রতিদিন নিত্যনতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এর ফলে একদিকে যেমন তাদের উপর মানসিক চাপ বাড়ছে, তেমনই তৈরি হচ্ছে বিভ্রান্তি ও কাজের জটিলতা। সোমবার নিজেদের দাবি-দাওয়া জানাতে সিইও দফতরের সামনে বিক্ষোভ নামে বিএলওরা। পাঁচ দিক থেকে সিইও দফতরের দিকে এগোনো বিএলওদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেই বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।
প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্যারিকেডে ঠেলাঠেলি শুরু করেন একাংশ বিএলও। পুলিশ বারবার আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেও তাতে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। কেউ ব্যারিকেডে উঠে বসেন, কেউ বা টপকানোর চেষ্টা করেন। এই অবস্থায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষের জেরে এক পুলিশ আধিকারিক আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের