নিজস্ব প্রতিনিধি , পিয়ংইয়ং - প্রশাসক কিম জং উনের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার পরমাণু নীতিতে আমূল বদল আনল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনো বিদেশি রাষ্ট্রের হামলায় সুপ্রিম লিডার কিম জং উনের মৃত্যু হয় বা তার প্রাণহানির আশঙ্কা তৈরি হয়, তবে কোনো আলোচনা ছাড়াই পাল্টা পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। মূলত আমেরিকাকে কড়া বার্তা দিতেই পিয়ংইয়ং তাদের আণবিক অস্ত্র ব্যবহারের পথে সবরকম নীতিগত বাধা সরিয়ে ফেলল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এই ঐতিহাসিক নীতিগত পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রশাসনিক কর্তারা তাতে সর্বসম্মতিক্রমে সিলমোহর দেন। সংশোধিত এই নীতির ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দেশের পরমাণু অস্ত্রভান্ডারের ওপর একক নিয়ন্ত্রণ থাকবে কিম জং উনের। তবে তার অনুপস্থিতিতে বা তার ওপর হামলা হলে স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত হানার পথ প্রশস্ত রাখা হয়েছে।
শুধু কিমের নিরাপত্তাই নয়, দেশের পরমাণু গবেষণা কেন্দ্র বা আণবিক কর্মসূচির ওপর কোনো প্রকার আঘাত হানা হলেও উত্তর কোরিয়া তার সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। সম্প্রতি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনাটি পিয়ংইয়ং-এর ওপর গভীর প্রভাব ফেলেছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই সিদ্ধান্ত।
প্রশাসনিক এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘উত্তর কোরিয়া কোনো নীতিগত বাধার মুখে পড়তে চায় না। আমাদের সুপ্রিম লিডারের নিরাপত্তা ও দেশের পরমাণু কর্মসূচি রক্ষায় আমরা যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। নতুন নীতি অনুযায়ী, কমান্ড সেন্টারে হামলা হলে বা নেতৃত্বের কোনো ক্ষতি হলে স্বয়ংক্রিয়ভাবেই আমাদের আণবিক অস্ত্রগুলো শত্রুপক্ষের ওপর আছড়ে পড়বে। আমরা বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, পিয়ংইয়ং-এর দিকে চোখ তুলে তাকালে তার ফল হবে ভয়াবহ'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের