নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইন্ডিয়া জোটে দূরত্বের জল্পনার মাঝেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিল কালীঘাটের এক সৌজন্য সাক্ষাৎ। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন দেখা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি তৃণমূলকে ঘিরে সমাজবাদী পার্টির নেতার মন্তব্যে তৈরি হওয়া বিতর্কের আবহে এই বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান জয়া বচ্চন। সেখানে তাকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি। সম্প্রতি সমাজবাদী পার্টির সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ কলকাতায় এসে তৃণমূলের নির্বাচনী পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন।
সেই মন্তব্যের পর দুই দলের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। তবে এর আগে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন এবং তার অভিযোগের প্রতি সমর্থন জানিয়েছিলেন। জয়া বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। অতীতেও বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের