নিজস্ব প্রতিনিধি, কিউবা - মাঝ সমুদ্রে তুমুল সংঘর্ষ। কিউবার জলসীমায় ঢুকে পড়ে মার্কিন স্পিডবোট। ব্যাস এতেই যত বিপত্তি। কিউবার রক্ষীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এর জেরে মার্কিন স্পিডবোটে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৬ জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কিউবার উত্তর উপকূলে ভিলা ক্লারা প্রদেশের কাছে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, কিউবার জলসীমার গভীরে চলে এসেছিল ফ্লোরিডায় নথিভুক্ত স্পিডবোটটি। ওই স্পিডবোটটিকে চিহ্নিত করার জন্য এগিয়ে যায় কিউবার বর্ডার গার্ড। তখনই তাঁদের লক্ষ্য করে স্পিডবোট থেকে গুলি চালানো হয়। আহত হন কিউবার সীমান্তরক্ষী বাহিনীর এক কম্যান্ডার।
পাল্টা গুলি চালায় কিউবার সীমান্তরক্ষী বাহিনী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের। আহত হন ৬ জন। তাঁদের উদ্ধার করে মেডিকেল সাহায্য দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কিউবার জলসীমায় কেন স্পিডবোটটি ঢুকে ছিল, উদ্দেশ্য কি ছিল? তা খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা ভালো, বর্তমানে আমেরিকা-কিউবা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা চরমে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের