নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এবার ৪টি খুনের মামলাসহ বিমান ধ্বংসের অভিযোগে চার্জ গঠন করল আমেরিকা। ফিদেল কাস্ত্রোর ভাই, ৯৪ বছর বয়সি রাউলের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি সময় আগের এক ঘটনার জেরে এই পদক্ষেপ নিল মার্কিন বিচার বিভাগ। এই ঘটনার পরক্ষণেই কিউবাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, কিউবাকে ‘মুক্ত করছে’ আমেরিকা। মার্কিন প্রশাসনের এই নজিরবিহীন ও চরম পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও হাভানার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক নতুন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড় নিল।
সূত্রের খবর, আন্তর্জাতিক সংবাদসংস্থা ‘এপি’ (AP)-র প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৬ সালে কিউবা বিরোধীদের উদ্ধারকারী বিমান ‘ব্রাদার্স টু রেসকিউ’ গুলি করে নামিয়েছিল কিউবার সেনা। সেই সময় কিউবার প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান ছিলেন রাউল কাস্ত্রো। মার্কিন নাগরিকদের হত্যার সেই ষড়যন্ত্রের অপরাধেই এত বছর পর তার বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। দোষী প্রমাণিত হলে রাউলের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে বর্তমানে কিউবার কমিউনিস্ট পার্টির অবসরপ্রাপ্ত এই প্রধানকে সশরীরে মার্কিন আদালতে হাজির করানো যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমন মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়েজ়-কানেল একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘আইনি ভিত্তিহীন মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।
এ প্রসঙ্গে আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক বিবৃতিতে জানান, ‘রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৯৯৬ সালের সেই বর্বরোচিত বিমান হামলায় মার্কিন নাগরিক খুনের বিচার আমরা সুনিশ্চিত করতে চাই। আমরা আশা করছি যে, তিনি স্বেচ্ছায় অথবা অন্য কোনো উপায়ে খুব শীঘ্রই মার্কিন আদালতে হাজির হবেন। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, মার্কিন আইনের হাত থেকে রেহাই পাবে না'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের