নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চাপ আরও বাড়ল। পরপর তিনবার সিআইডির সমন এড়িয়ে যাওয়ার পর এবার আর সময় নয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট। যদিও আদালত তাকে ২১ দিনের অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে, তবুও তদন্তের মুখোমুখি হওয়া থেকে রেহাই মিলছে না অভিষেকের।
সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তিনবার সমন পাঠিয়েছিল সিআইডি। কিন্তু কখনও দিল্লিতে থাকার কারণ দেখিয়ে, কখনও অন্য ব্যস্ততার কথা বলে তিনি হাজিরা এড়িয়ে যান। সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরকেই হাতিয়ার করে তৃতীয়বারও সিআইডির ডাকা এড়িয়ে যান তিনি।
এরপর তদন্তকারীরা তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় বিষয়টি পৌঁছায় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি অভিষেককে ধমক দিয়ে বলেন, ' কখন সিআইডি দপ্তরে হাজিরা দেবেন? ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতে হবে।' শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দফতরে হাজিরার সিদ্ধান্ত হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের