নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পড়ুয়াদের পাঠদানের মধ্যে আচমকাই ছন্দপতন। অনুমতি ছাড়াই শ্রেণীকক্ষে ঢুকে পড়লেন স্থানীয় বিধায়ক। ক্লাসরুম কেন অপরিচ্ছন্ন এই প্রশ্ন তুলে প্রকাশ্যেই শিক্ষকের সাথে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিধায়কের সমালোচনায় সরব হয়েছে শাসক দল।
মঙ্গলবার দুপুরে কুসমুড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় আচমকা ক্লাসরুমে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ক্লাস চলাকালীন বিনা অনুমতিতে বিধায়কের এই প্রবেশে আপত্তি জানান শিক্ষক। পাল্টা চড়া সুরে বিধায়ক প্রশ্ন তোলেন শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা নিয়ে। মেঝের ধুলোবালি দেখে শিক্ষককে ধমক দিতে শুরু করেন বিধায়ক।
পাল্টা শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায় জানান, স্কুলে সাফাইকর্মীর অভাব রয়েছে। পড়ুয়াদের সামনেই দীর্ঘক্ষণ ধরে চলে শিক্ষক ও বিধায়কের উত্তপ্ত বাদানুবাদ। এরপর বিধায়ক প্রধান শিক্ষকের ঘরে গিয়ে স্কুলের পরিকাঠামো নিয়ে কথা বলেন এবং ক্ষোভ উগরে দেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
শাসক দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ' ক্লাস চলাকালীন সেখানে প্রবেশ করতে হলে শিক্ষকের অনুমতি নিয়ে করতে হয়। কিন্তু সেখানে বিধায়ক তার দলবল নিয়ে শিক্ষকের অনুমতি ছাড়াই ক্লাসে প্রবেশ করেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের সামনে শিক্ষককে যে ভাবে অপমান করেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। বিজেপি দলটাই এরম ধুমকি দিয়ে চলে। বিগত ৫ বছরে তিনি কোথাও যায়নি। এখন নির্বাচন এসছে বলে নাটকীয় মঞ্চ তৈরি করার জন্য রাজনীতি করতে গেছে।'
যদিও বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বক্তব্য, ' বিধানসভা অধিবেশন চলাকালীন আমি এই স্কুল ও পাশের প্রাইমারি স্কুলের উন্নতির জন্য আর্থিক সাহায্য চেয়েছিলাম। সেখানে ব্রাত্য বসু দুটো স্কুলের জন্যই ২ লক্ষ টাকা করে অনুমোদন করেছিলেন। সেখানে প্রাইমারি স্কুলে কাজ হয়েছে। কিন্তু এই হাইস্কুলে পুরো নোংরা অবস্থা হয়ে আছে দেখেই আমি স্কুলে ঢুকে শিক্ষককে বলেছিলাম যে এরম অবস্থা পরিষ্কার কেন করা হয়না। স্কুলের যে কমিটি আছে তারা তদন্ত করে দেখবে।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের