নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কলেজ স্কোয়ার দূর্গাপুজোর সভাপতি হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সকাল থেকেই এমন জল্পনায় সরগরম ছিল রাজনৈতিক ও পুজো মহল। অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন শমীক। স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দূর্গাপুজো কমিটিরই সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত পদে তিনি থাকবেন না।
দীর্ঘদিন ধরেই কলেজ স্কোয়ারের দূর্গাপুজো কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত। অতীতে সোমেন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এই পুজোর সভাপতির দায়িত্ব সামলেছেন। গত আট বছর ধরে সেই দায়িত্বে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে বয়সজনিত কারণে এই বছর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ৭ জুন পুজো কমিটির বৈঠকে ৮২ বছরের প্রভাত সেনকে সভাপতি নির্বাচিত করা হয়।
একইসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, কোনও পুজো কমিটির পদে থাকতে চান না। তবে আমন্ত্রণ পেলে অনুষ্ঠানে অবশ্যই যোগ দেবেন। সেই সূত্রেই রথযাত্রার দিন খুঁটিপুজোয় উপস্থিত থাকার সম্মতিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার তার সভাপতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শমীক ভট্টাচার্য সামাজিক মাধ্যমে স্পষ্ট করেন, তিনি কলেজ স্কোয়ার তো দূরের কথা, রাজ্যের কোনও দূর্গা সভাপতি হবেন না এবং কোনও পুজো আয়োজনের দায়িত্বও নেবেন না। পাশাপাশি তিনি বলেন, কোনও রাজনৈতিক ব্যক্তি নিজের এলাকার পুজোর সঙ্গে যুক্ত থাকতেই পারেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের পক্ষে একের পর এক পুজো কমিটির নিয়ন্ত্রণ নেওয়া সমর্থনযোগ্য নয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের