নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভায় তৃণমূলের অন্দরকলহ ও ভাঙনের ছবি যেন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। একের পর এক পদত্যাগে চাপে শাসকদল। এবার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কসবার দাপুটে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এর জেরে কলকাতা পুরসভার অন্দরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় টানাপোড়েন ক্রমশ বাড়ছে। এর আগে ৯ নম্বর বরোর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেবলীনা বিশ্বাস। এবার সেই তালিকায় যুক্ত হলেন সুশান্ত ঘোষ। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এলাকায় যথেষ্ট প্রভাবশালী মুখ তিনি। বিশেষ করে রাজডাঙা উদয়ন সংঘের পুজোর অন্যতম প্রধান সংগঠক হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে।
বুধবার কলকাতা পুরসভায় গিয়ে মেয়রের হাতে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। ইস্তফা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ বলেন, ' পরাজয় যদি মেনে নিতে না পারে তাহলে ২০২১ এর জয়ও মিথ্যা। দলের এই পরাজয় কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দক্ষিণ কলকাতায় তৃণমূল সবথেকে বেশি এগিয়ে ছিল কিন্তু ২০২৬ এ দক্ষিণ কলকাতায় হেরেছে তৃণমূল। আজ কর্মীরা রয়েছে তৃণমূলের নেতৃত্বরা ময়দান ছেড়ে চলে গেছে।'
এদিকে আরও এক গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অরূপ চক্রবর্তীও পদ ছেড়েছেন। তিনিও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ধারাবাহিক পদত্যাগে কলকাতা পুরসভায় তৃণমূলের সংগঠন ও প্রশাসনিক স্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অন্দরে জমে থাকা ক্ষোভ ও অনিশ্চয়তার প্রভাব এবার প্রকাশ্যে চলে আসছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা