নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির ময়দানে মতাদর্শের লড়াই যতই তীব্র হোক, নাগরিক পরিষেবার প্রশ্নে যেন মিলল এক নতুন বার্তা। বদলের বাংলায় প্রশাসনিক কাজের স্বার্থে শাসক - বিরোধীদের একজোট হওয়ার ছবি প্রশাসনিক বৈঠকেও দেখা গেছে। এবার সেই একই ছবি দেখা গেল পুরসভার অনুষ্ঠানেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আয়োজিত ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচিতে হাজির হলেন তৃণমূলের একাধিক পরিচিত মুখ। তৃণমূল নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। মহানগর জুড়ে বিশেষ সাফাই অভিযান ও নাগরিক পরিষেবা উন্নয়নের লক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল সদ্যপ্রাক্তন কাউন্সিলর, বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সেই আমন্ত্রণেই সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম পরিচিত মুখ হিসেবে তার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজরী জানান, 'কাউন্সিলর হিসেবে যেটুকু সময়ে মেয়াদ বাকি আছে, সেই সময়টায় কাজ যাতে ভালোভাবে হয়, তার জন্য আমাদের ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধীদের ডেকেছেন, ভালো লাগছে।' শুধু কাজরী নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কাউন্সিলর। তাদের মধ্যে ছিলেন দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু, জুঁই বিশ্বাসের মতো পরিচিত মুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্যপ্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়ও। রাজনৈতিক মতভেদ থাকলেও প্রশাসনিক কাজে সহযোগিতার এই ছবি অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। সকলের বক্তব্য একই, নাগরিক পরিষেবা, পরিচ্ছন্নতা এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে জানতেই তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের