নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মহানগরীকে দেশের মধ্যে নিরাপদতম শহর ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যানে। সেই পরিসংখ্যানকে তুলে ধরে শুক্রবার গিরিশ পার্ক ও জানবাজারের কালীপুজো উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, দুর্গাপুজোর পর কালীপুজোয় শহরের একাধিক নাম করা পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানবাজারে কালীপুজো উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? কলকাতার নিরাপত্তা কতটা নিশ্চিত, তা কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে। আমাদের মহানগরটি দেশের মধ্যে নিরাপদতম শহর।' তিনি আরও বলেন, 'আর কোথাও এত শান্তিতে থাকতে পারবেন না। অন্য রাজ্যে কত ঘটনা ঘটে, তা আমরা দেখছি।'
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ' আমি চাই না আমাদের রাজ্যে কোনও দুর্ঘটনা ঘটুক। কিন্তু যদি কিছু ঘটে, তখন কেন বেঙ্গল সেফ নয় বলে দাবি করা হয়? রোজ রাস্তা অবরোধ, রোজ কোর্টে যাচ্ছেন। তাহলে কোন রাজ্য সেফ?' মুখ্যমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট কলকাতার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় তার প্রশাসনের উদ্যোগ দৃঢ়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের