নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ দোকানের কর্মীরা প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দোকান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দোকানে থাকা প্লাইউড ও কাঠের আসবাবের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। দোকানটি একটি আবাসনের নীচে অবস্থিত এবং তার পাশেই আরও দুটি দোকান থাকায় আগুন দ্রুত সেখানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে ঘটনাস্থলে দমকলের আরও ইঞ্জিং পৌঁছায়। আপাতত ১০টি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উত্তুরে হাওয়ার জেরে আগুন পাশের বহুতলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী দোকানগুলি থেকে দ্রুত প্লাইউড ও কাঠের সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের