নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের ঐতিহ্যের প্রতীক ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শহরের দুই ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র কালীঘাট এবং দক্ষিণেশ্বরকে এবার ট্রামপথে যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শুধু ঐতিহ্য সংরক্ষণই নয়, আধুনিক পরিকাঠামো, নতুন এসি ট্রাম সহ যানজট কমানোর লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
পার্ক স্ট্রিটে এক বণিকসভার অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী জানান, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে নতুন ট্রাম পরিষেবা চালু করা হবে। যাতে ভক্ত ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়। যানজট এড়াতে এবার ট্রাম রাস্তার মাঝখান দিয়ে নয়, রাস্তার বাঁদিক দিয়ে চলবে। সেই লক্ষ্যে নতুন ট্রামলাইন পাতার কাজও শুরু হবে। পাশাপাশি আধুনিক এসি ট্রাম নামানোর পরিকল্পনার কথাও ঘোষণা করেছে সরকার।
শুধু দক্ষিণ কলকাতা নয়, ভবিষ্যতে নিউটাউন, সল্টলেক এবং রাজারহাটেও ট্রাম পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৪৭০টি নতুন সরকারি বাস রাস্তায় নামানোর কথাও জানিয়েছেন পরিবহণমন্ত্রী। ইতিমধ্যেই ট্রাম পরিষেবার পুনরুজ্জীবনের জন্য বিশেষজ্ঞ সংস্থা RITESকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই কাজও শুরু হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের