নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেবীপক্ষের উৎসবমুখর আবহে পা রেখেই রাজনৈতিক রঙে রাঙাচ্ছে পুজো মঞ্চ। আসন্ন পুজোর দিনেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাত ধরেই উদ্বোধন হতে চলেছে শহরের বেশ কিছু পুজোর।
সূত্রের খবর, চলতি সপ্তাহে শুক্রবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর দুপুরের মধ্যেই কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি যাবেন দুটি বিশেষ পুজো মণ্ডপে। প্রথমে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে যা মূলত বিজেপি নেতা সজল ঘোষের উদ্যোগে পরিচালিত। এদিন এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। দীর্ঘদিন ধরেই সজল ঘোষের পুজো নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা চলছে। প্রতি বছর চমকপ্রদ থিমের জন্য খ্যাত সন্তোষ মিত্র স্কোয়্যার এবার পা দিচ্ছে ৯০ তম বর্ষে। এবারের থিম ‘অপারেশন সিঁদুর’।
সন্তোষ মিত্র স্কোয়ারের পর শাহ যাবেন ইজেড সিসির দুর্গাপুজো উদ্বোধনে। ফলে পুজো এবং রাজনীতির মেলবন্ধনে বিশেষ তাৎপর্য যোগ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে অমিত শাহকে পুজোয় কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দেবীপক্ষের আনন্দঘন মুহূর্তে শাহের সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের