নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি “দ্য বেঙ্গল ফাইল্স”-এর ট্রেলার দেখানোর অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের বিরুদ্ধে দুবার প্রচার বন্ধ করে দেওয়ার অভিযোগ পরিচালকের। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক।
সূত্রের খবর, শুক্রবার রাতে মুম্বই থেকে কলকাতায় আসেন বিবেক অগ্নিহোত্রী। শনিবার সকালে বাইপাস লাগোয়া এক বিলাসবহুল হোটেলে তাঁর ছবির ঝলক দেখানোর আয়োজন করা হয়েছিল। প্রথমে এই অনুষ্ঠান মাল্টিপ্লেক্সে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক বাধার কারণে জায়গা বদলানো হয় বলে দাবি পরিচালকের। সকাল পর্যন্ত সব ঠিক থাকলেও অনুষ্ঠান শুরু হতেই বিপত্তি ঘটে। অভিযোগ, প্রদর্শন চলাকালীন হঠাৎ বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।
পরিচালকের অভিযোগ, কোনও কারণ ছাড়াই পুলিশের তরফে অনুষ্ঠান ব্যাহত করা হয়। এমনকি ল্যাপটপ বাজেয়াপ্ত করার অভিযোগও ওঠে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক সরাসরি মঞ্চে উঠে প্রদর্শন বন্ধ করে দেন বলেও অভিযোগ।
ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, ' আমরা তো চোর-ডাকাত নই, ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি।' তিনি আরও দাবি করেন, বাংলায় রাজনৈতিক প্রভাবেই এই বাধা তৈরি হয়েছে। যদিও পরিচালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ উঠেছে, তিনি কলকাতা পুরসভার পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই প্রশাসনের তরফে হস্তক্ষেপ করা হয়েছে বলে দাবি।
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, ' বিবেক অগ্নিহোত্রী উনি নাটক করছেন। সিনেমা বানানোর নামে তিনি রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টা করছেন। মানুষে মানুষে দাঙ্গা সৃষ্টির করার চেষ্টা করছেন। এতদিন তাহলে গুজরাত ফাইলস করেননি কেন? মনিপুর ফাইলস করেননি কেন? বিজেপির স্বার্থে বাংলায় এসে বাংলার নামে কুৎসা ছড়াতে লজ্জা করছে না। এদের অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বের করে দেওয়া উচিত।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের