নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্তের গতি আরও বাড়াল সিআইডি। পরপর তিনবার তলব করা হলেও তদন্তকারীদের সামনে হাজিরা না দেওয়ায় এবার তার গতিবিধি খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহলে এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।
তদন্ত সূত্রে জানা গেছে, সই জালিয়াতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন দফায় নোটিশ পাঠিয়েছিল সিআইডি। তবে প্রতিবারই ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। প্রথমবার অসুস্থতার কথা জানানো হয়। দ্বিতীয়বার ব্যস্ততার কারণে সময় চাওয়া হয়। তৃতীয়বার জানানো হয়, তিনি দিল্লিতে রয়েছেন এবং বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় আপাতত জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া সম্ভব নয়।
এই পরিস্থিতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে নতুন কৌশল নিয়েছে সিআইডি। অভিষেকের যাতায়াত এবং অবস্থান সংক্রান্ত তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে যুক্ত নথিপত্র যাচাই করতেও তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার তদন্তের স্বার্থে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে পৌঁছন সিআইডি আধিকারিকরা। সেখানে বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাব, সংশ্লিষ্ট রেজোলিউশন এবং বিভিন্ন প্রশাসনিক নথি খতিয়ে দেখা হয়।
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...