নিজস্ব প্রতিনিধি, কলকাতা - “মাঘের শীত বাঘের গায়ে”। প্রবাদটি বাস্তবে আর হল না। মাঘ মাসের শুরুতেই পালাই পালাই করছে শীত। আর মাত্র সপ্তাহ খানেক কনকনে শীতের আমেজ থাকবে কলকাতায়। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমবে শীত। সরস্বতী পুজোয় হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। রবিবার পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী বুধবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী এবং উত্তর ২৪ পরগণায়। সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় এবং দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম বর্ধমানে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের