নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিনের অপরিবর্তিত বেতন পরিকাঠামোর পাশাপাশি একাধিক দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কল্যাণী শিল্প নগরীতে। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও নিজেদের প্রাপ্য ও স্থায়ীকরণের অধিকার থেকে বঞ্চিত হয়ে আন্দোলনে নামেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যাণী শিল্পাঞ্চলের এই ফিট প্ল্যান্টটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিভাগের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। যেখানে প্রায় ১৫০ জন কর্মী জীবিকা নির্বাহ করেন। প্রতিবাদকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁদের উপার্জন একই জায়গায় থমকে রয়েছে। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে পারিশ্রমিক মেলে না। এছাড়াও বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও শুধুমাত্র আশ্বাসই পাওয়া গেছে, বাস্তবে কোনও পরিবর্তন ঘটেনি।

তাই বাধ্য হয়ে সোমবার সকাল ছয়টা থেকে কারখানার মূল গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরি নিশ্চিত করতে হবে এবং ঠিকাদারি প্রথা বন্ধ করে কর্মীদের সরাসরি চুক্তিবদ্ধ করতে হবে। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, সংস্থার পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না মিললে আগামী দিনে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবেন তাঁরা।
আন্দোলনকারী এক শ্রমিক জানান, 'আমরা বারবার আমাদের দাবিদাওয়া ম্যানেজমেন্টের কাছে রেখেছি। তাঁরা প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরী করেননি। এবার আমাদের ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি না মানা পর্যন্ত এই লড়াই চলবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আমরা গেটের সামনে থেকেই আন্দোলন চালিয়ে যাব'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের