নিজস্ব প্রতিনিধি, নদীয়া -
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার তিন জেলার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক উন্নয়নমূলক প্রকল্প, পরিষেবা প্রদান ব্যবস্থা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বৈঠকে শাসক ও বিরোধী উভয় পক্ষের জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সহ একাধিক বিধায়কও বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।
বৈঠকে অন্নপূর্ণা যোজনা দ্রুত কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের অনলাইন ও অফলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। হোল্ডিং সেন্টার সংক্রান্ত বিষয়েও আলোচনা হয় এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকেই গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, “এখন থেকে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়।” পাশাপাশি বৈধ কাগজপত্র সংক্রান্ত প্রসঙ্গে তিনি জানান, যাদের বৈধ নথি রয়েছে তাদের কোনও চিন্তা নেই, তবে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের