নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য জুড়ে BLO দের উপর অমানবিক চাপ ও পরপর আত্মঘাতী হওয়ার ঘটনার প্রতিবাদে এবার সিইও দফতরে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। কমিশনের গাফিলতিতে ধারাবাহিক মৃত্যু ঘটছে, অভিযোগ শাসক দলের।
SIRএর চাপ, অবাস্তব সময়সীমা এবং যথাযথ প্রশিক্ষণের অভাব এই সবকিছুর ফলে রাজ্যজুড়ে বিএলও মৃত্যুর ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে তৃণমূল। শনিবার সিইও দফতরে গিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রতিনিধি দল। অরূপ বিশ্বাস বলেন, ' SIR সম্পূর্ণ অমানবিক ভাবে কাজ করছে। এখনও পর্যন্ত ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে এই SIR এর জন্য। এর মধ্যে অনেকেই আত্মহত্যা করেছে। এর সম্পূর্ণ দায় ও দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।'
অরূপ বিশ্বাসের অভিযোগ, 'কমিশন ইচ্ছাকৃত ভাবে একটা নির্দিষ্ট দলের কথায় ২০০২ সালের ভোটার তালিকা থেকে একাধিক মানুষের নাম বাদ দিচ্ছে। অথচ পুরোনো ২০০২ এর ভোটার লিস্টে তাদের নাম পাওয়া যাচ্ছে।' তাদের আরও অভিযোগ, ' ইচ্ছাকৃতভাবে এপিকে (EPIC) ভুল ছবি দেওয়া হচ্ছে, ভুল ধরার নামে বাড়তি চাপ তৈরি করা হচ্ছে, আর কমিশনের নির্দেশেই তা রাতভর চলতে হচ্ছে। এতে কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়ছেন।'
তৃণমূলের অভিযোগ, 'বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। শুধুমাত্র তাদের খুশি করতে ২ বছরের কাজ ২ মাসে শেষ করতে চাইছে। আমাদের দাবি, কমিশন একটা নির্ভুল তালিকা পেশ করুক যাতে BLO দের কাজ করতে সুবিধা হয়। SIR নিয়ে বিভ্রান্তি তৈরি করছে মানুষের মধ্যে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের