নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজে মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে ঘিরে আইনি লড়াই আরও জোরালো। দ্রুত শুনানির দাবিতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুনানিতে রাজ্যের অভিযোগ, আদালতের রক্ষাকবচ পাওয়ার পরও তদন্তে সহযোগিতা করছেন না তিনি। বিষয়টি নিয়ে কড়া পর্যবেক্ষণ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। শুনানিতে রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা দিতে তদন্তকারী সংস্থার সামনে হাজির হচ্ছেন না অভিষেক। ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষিতেই বিচারপতি প্রশ্ন তোলেন, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন তদন্তে সহযোগিতা করা হচ্ছে না।
অন্যদিকে, অভিষেকের আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট কণ্ঠস্বর যে তার মক্কেলের, তা ইতিমধ্যেই স্বীকার করা হয়েছে। তাই নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাল্টা রাজ্যের বক্তব্য, শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত এগোতে পারে না। আইন অনুযায়ী ফরেন্সিক পরীক্ষার জন্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অপরিহার্য। উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী শুক্রবার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের