নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - শহরের মধ্যে গোপনে চলা মধুচক্রের পর্দা ফাঁস করলেন এলাকার মানুষ। এই অনৈতিক ব্যবসার বিরুদ্ধে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ১৩ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে রত্না দাস (৪৬)-এর নাম। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়ায় থাকছিল ২টি পরিবার। সেখানে থাকা এক গৃহবধূ অভিযোগ করেন, পাশের বাসিন্দা তাকে বারবার এই কাজে যুক্ত হতে চাপ দিত। দীর্ঘদিন সহ্য করার পর তিনি থানার দ্বারস্থ হন। এরপর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য-২০ থেকে ৫০ বছর বয়সী বহু নারীকে অর্থের বিনিময়ে সেখানে যাতায়াত করত। অভিযোগ, রত্না দাসের সঙ্গে সঞ্জীব দাস ওরফে রাজু নামে এক ব্যক্তি এই চক্র পরিচালনা করত।

জানা যায়, সঞ্জীব আগে ট্যাক্সি চালাত। সেই বাইরে থেকে মহিলাদের নিয়ে আসত। অভিযোগকারীর দাবি, ১০-১২ বছর বয়সী নাবালিকাদেরও গাড়ি ভাড়া করে ওই বাড়িতে আনা হতো, যা ঘটনাকে আরও গুরুতর করেছে। এই বেআইনি কাজের প্রতিবাদ করায় ওই মহিলাকে জোর করে যুক্ত করার চেষ্টা চলে। বাড়ির মালিককে জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ না নিয়ে উল্টে প্রতিবাদীদেরই ঘর ছাড়ার কথা বলেন। বর্তমানে অভিযুক্তরা পালিয়ে থাকলেও তাদের ছেলেদের ধরে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা বিষয়টির সত্যতা জানতে পারেন।
অভিযোগকারী মহিলা ভাড়াটিয়া জানান, 'আমি প্রায় ৩ মাস ধরে ওই বাড়িতে থাকছি। আমাকে বারবার এই কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। অনেক টাকার লোভ দেখানো হত। আমি রাজি না হওয়ায় প্রতিদিন চাপ দেওয়া হত। এমনকি আমার বোন বাড়িতে এলে তাকেও প্রস্তাব দেওয়া হয়। শেষমেশ বাধ্য হয়ে আমি আমার স্বামীকে জানাই এবং পরে পাড়ার লোকজনকে বিষয়টি জানাই'।
স্থানীয় বাসিন্দা অভিষেক বলেন, 'আমরা খবর পেয়ে এখানে আসি। পাড়ার মধ্যে এই ধরনের অসামাজিক কাজ চলতে পারে না। সমাজের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে গেছে। আমরা তাদের বাড়ির লোকজনকে ধরে ডাকার চেষ্টা করেছি, কিন্তু কেউ আসেনি'।
অভিযুক্তের ছেলে পবিত্র দাস বলেন, 'আমি এই কাজের প্রতিবাদ করেছিলাম। প্রায় দুই মাস ধরে এসব চলছিল। ২০-৩০ বছর বয়সী মেয়েদের আসতে দেখেছি। প্রতিদিনই কেউ না কেউ আসত। আমি মাকে এই কাজ ছেড়ে দিতে বলেছিলাম। এখন আমরা এই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের