নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিনরাজ্য থেকে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো ঘিরে ফের তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি সরাসরি অভিযোগ করেন,'এসআইআরের নাম করে রাজ্যে এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।' শুধু তাই নয়, তিনি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকেও একযোগে নিশানা করে।
সূত্রের খবর, নবান্ন থেকে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে SIR নিয়ে নির্বাচন কমিশন ও বিরোধীদের বিরুদ্ধে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও ও ইআরও-এইআরওদের বৈঠকে কমিশন সূত্রে জানানো হয়, আগামী ২ নভেম্বর থেকেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর প্রক্রিয়া। সেই নিয়ে ক্ষুব্ধ মমতা বলেন, ' এখন সামনে কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। একদিকে, বাংলার সব প্রায় ডুবে এখন কি করে বাংলায় SIR শুরু করতে পারে?'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' চারজন অফিসার নিজেরা ঘরে বসে বিএলওদের ডেকে হুমকি দেওয়া হচ্ছে, রাজ্য সরকারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। এখনও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে এভাবে বৈঠক কেন?'
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' আমরা কমিশনের কাছে নিরপেক্ষতা আশা করি। সরকার ও বিরোধী দুপক্ষ মিলেই গণতন্ত্র। সাধারণ মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা আমরা বরদাস্ত করব না।' মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। তার মন্তব্য, 'বাঁশের চেয়ে কঞ্চি দড় বেশি। সিইওর বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ আছে। সময় হলে সব বলব।'
কেন্দ্রীয় সরকার বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রের এই সরকার নির্বাচন ছাড়া কিছু বোঝে না। মানুষের দুর্দশায় পাশে থাকে না অথচ ভোটের সময় চলে আসে। ভোটলুট ছাড়া আর কিছু জানেনা। যদি ভাবে জোর করে বাংলাকে দখল করা যাবে তাহলে খুব ভুল ভাবছেন। এভাবে, বাংলা দখল সম্ভব না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন। মনে রাখবেন সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের