নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কড়াকড়ির বার্তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার কার্যত ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করলেন তিনি। নতুন সরকারের এই কড়া অবস্থান ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা।
রবিবার তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অবৈধ জমায়েত থেকে আচমকা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। হামলায় আহত হন একাধিক পুলিশকর্মী, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাস। এই ঘটনায় ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে গিয়ে আহত আধিকারিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে। এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না। এটাই শেষ ঘটনা।'
হুশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, ' এর পর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।' তার অভিযোগ, এই হামলা পূর্বপরিকল্পিত এবং ঘটনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভিডিও ছড়ানো হয়েছিল। পুলিশ প্রশাসনকে কার্যত ‘ফ্রি-হ্যান্ড’ দিয়ে মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন, ' এই ধরনের গুণ্ডামি, গা জোয়ারি, ভাঙচুর, দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না। পুলিশমন্ত্রী হিসেবে লাস্টবার বললাম। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের