নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে রান্নার গ্যাসের সঙ্কট ও মূল্যবৃদ্ধি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। আর এই ইস্যুতে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলো শাসক শিবির। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের সিদ্ধান্তকে পরিকল্পনাহীন ও ব্যর্থ বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা তন্ময় ঘোষ।
সংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' দেশের ৮৫-৯০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালী থেকে আসে। এটা কি প্রধানমন্ত্রী জানতেন না? কেন আগে থেকে পর্যাপ্ত মজুত রাখা হয়নি। কোনরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই আজ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের রান্না ঘরে আগুন লাগানোর জন্য আজ রান্নার গ্যাসের দাম একলাফে ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। একবা বুকিং করলে ২৫ দিনের আগে গ্যাস পাওয়া যাবে না বলছে তাহলে মানুষ খাবে কি?'
কেন্দ্রকে তোপ দেগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, ' এই সরকার লাইনে দাঁড় করানো সরকার। নোটবন্দি করে মানুষকে হয়রানি করেছে করোনার সময় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করেছে। এক জায়গা থেকে অন্য জায়গা পাঠিয়ে যাচ্ছে। আর তারপর তো SIR নিয়ে যা করেছে সেটা সবাই দেখেছে। ৬০ টাকা বেশি করে দিতেও হবে আবার লাইনেও দাঁড়াতে হবে গ্যাস পাওয়ার জন্য। মানুষ কি খাবে কি করবে সে নিয়ে মাথাব্যথা নেই কেন্দ্রীয় সরকারের।'
কেন্দ্রের এই সিদ্ধান্ত জন্য মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়ে সে বিষয়ে উল্লেখ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' রাজ্যের মানুষের দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। কেন্দ্রের যেই কাজগুলো করা উচিত ছিল উল্টে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাজ করে। গ্যাস শোধনাগার থেকে গ্যাস যাতে আপাতত বাইরে যাতে না যায় এবং রাজ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সেই নির্দেশ দিয়েছেন তিনি। বাচ্চাদের মিড - ডে- মিলে কোনো আঁচ না পড়ে সে বিষয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের