নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে ভোটের দামামা বেজে গেছে। আর এরইমধ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল হয়েছে। কলকাতায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় নন্দা। দায়িত্বে আসার একদিনের মধ্যেই তিনি স্পষ্ট জানালেন, যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় সক্ষম কলকাতা পুলিশ ও আসন্ন ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, 'কলকাতা পুলিশ ১০০ বছর ধরে তার ঐতিহ্য ধরে রেখেছে। একইসঙ্গে, পুলিশের কলকাতাবাসীর প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে। সর্বোপরি আমার নাগরিকদের সুরক্ষার জন্য আমি বদ্ধ পরিকর। তার জন্য আমাদের পক্ষ থেকে সবরকম মিটিং চলছে। নির্বাচনের সময় যাতে শান্তিপূর্ণ ভাবে কোনো রকম হিংসা ছাড়াই নির্বাচন হয় সেদিকেই পুলিশ প্রশাসন লক্ষ্য রাখছে।'
সম্প্রতি গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজনার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ডাকার ক্ষেত্রে বিলম্ব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা এদিন উড়িয়ে দেন পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি বলেন, ' কলকাতা পুলিশ এই ধরনের পরিস্থিতি সামলাতে যথেষ্ট দক্ষ। সেই সময়ে বাহিনী কাছে ছিল না। স্বল্প সময়ে গোটা ঘটনা হয়েছে। তা বলে এমন নয়, আমরা এই পরিস্থিতি সামলাতে পারি না।'
কমিশনার আরও জানান, 'ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। বর্তমানে রাজ্যে খুব বেশি কেন্দ্রীয় বাহিনী নেই। আইনশৃঙ্খলার বিষয়টি আমরা নিজেরাই দেখি। মিটিং-মিছিলও আমরাই দেখি। তাছাড়া, কেন্দ্রীয় বাহিনীকে কখন ডাকা হবে, তা নিয়ে কোনও বিধি বা ওয়াটারটাইট বাউন্ডারি নেই।'
একইসঙ্গে, কমিশনার জানান পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনরূপ সংঘাত নেই। তিনি জানান, ' দফায় দফায় নির্বাচনে বাহিনী মোতায়েন হয়। পরোক্ষ ভাবে তারা সাহায্য করে। আমাদেরও ছাড়পত্র নিতে হয়। সিএপিএফকে কাজে লাগানো নিয়ে স্পষ্ট নির্দেশ থাকা উচিত। তা হলে কোনও দ্বন্দ্ব হওয়া উচিত নয়।' তিনি জানান, ' কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। তার জন্য একটা প্রক্রিয়া থাকে। সবকিছু সময় মেনেই হয়। নোডাল অফিসার রয়েছে সমস্ত জায়গায়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের