নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, রাজ্যে অবাধ, সুষ্ঠু এবং হিংসামুক্ত নির্বাচন করানোই কমিশনের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, কোনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, ' পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। কোনও উসকানি বরদাস্ত নয়।' মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ' ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশমতো কাজ করতে হবে। কোনও রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে সন্তোষজনক। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হবে বলেও ইঙ্গিত দেন কমিশনের শীর্ষ কর্তা। অতীতের বহু নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তি, বোমাবাজি থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও কড়া নিরাপত্তা ও নজরদারির প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের