নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জন্য। ম্যারাথন জেরা ও গ্রেফতারির পর এবার তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। আগামী ২১ মে পর্যন্ত ইডির হেফাজতেই থাকতে হবে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। সোমবার সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ম্যারাথন জেরার পর রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করানো হয়। এরপর তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। আদালতে ইডির তরফে দাবি করা হয়, জেরার সময় সুজিত বসুর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।
তদন্তে সহযোগিতা না করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। সেই কারণেই তাকে নিজেদের হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে জানান তদন্তকারী আধিকারিকরা। ইডি ১০ দিনের হেফাজতের আবেদন জানালেও বিচারক আগামী ২১ মে পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।
এদিন আদালতে সুজিত বসুর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্যও তুলে ধরে ইডি। তদন্তকারীদের দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, সুজিত বসু একাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। শুধু তাই নয়, সুজিত বসু ও তার পরিবারের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকার জমার তথ্য মিলেছে বলে দাবি ইডির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের