নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ফের ব্যাংক প্রতারণার অভিযোগ। বাঁকুড়ার জয়পুর ব্যাংক শাখায় গ্রাহক সেবা কেন্দ্রে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন গরীব, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সহ কয়েকশো। খবর ছড়াতেই ব্যাংক শাখায় তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর এলাকায়।

গ্রাহকদের অভিযোগ কোটি কোটি টাকা ভুয়ো রসিদের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আমজনতার বিক্ষোভ হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত হয় জয়পুর থানার পুলিশ। প্রতারণার অভিযোগে তিন কর্মীকে গ্রেফতারও করা হয়। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বিবৃতি দিতে নারাজ।

ব্যাংক ডেপুটি ম্যানেজার জানান , "কোনো কারণ ছাড়াই লোকজন জমায়েত করছেন। তাদের যথেষ্ট ভাল পরিষেবা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী টাকা ঢোকার পর আপডেট করাতে হয়। তবে তারা সেটা করিয়েছে নাকি দেখুন। সব প্রমাণ হবে যে আমরা কোনো প্রতারণা করিনি।" এরপর আর কোনো কিছুই বলতে নারাজ তিনি।
এক মহিলা গ্রাহক বলেছেন , "অনেক কষ্ট করে আমার মা টাকাগুলি জমিয়েছে। ওনাকে যদি জানানো হয় তবে একটা ক্ষতি হয়ে যেতে পারে। এমনিতেই ওনার অনেক শরীর খারাপ। টাকা তোলার সময় দেখতে পাচ্ছি যে রসিদ ভুয়ো। আমাদের মত আরও অনেকে কষ্ট করেই তিলেতিলে টাকা জমিয়েছে। আর ব্যাংক ম্যানেজারকে ডাকা হলে তিনি কিছুতেই বাইরে আসতে চাইছেন না। তিনি নিশ্চয়ই জড়িয়ে আছেন। এটা পুরো চক্রান্ত। আমাদের এটাই অনুরোধ কি টাকাগুলি ফিরিয়ে দেওয়া হোক। এখানে অনেকের স্বপ্ন নির্ভর করছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের