নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণকাণ্ডে দায় স্বীকার করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এবার কাবুলকে হুঙ্কার দিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “কড়া জবাব দেবে পাকিস্তান।“
এদিন এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, “পাকিস্তান কখনই যুদ্ধের পথে যেতে চায় না। কিন্তু আমাদের ভূখণ্ডে কোনও আগ্রাসন হলে, তার কড়া জবাব দেবে পাকিস্তান। একই ভাষায় উত্তর দেব।“
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের পার্কিং লটে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মৃত ১২। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারীরা। আহত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ১৬ জন নিরাপত্তারক্ষী ছিলেন বলে সূত্র মারফৎ খবর। একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারের জেরে বিস্ফোরণ হয়েছে। যদিও নাশকতার বিষয়টি উড়য়ে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয়েছে তদন্ত।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের