নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো ঘিরে নতুন করে রাজনীতির রং। পুজো মণ্ডপে পুলিশি ভূমিকা নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের তোলা অভিযোগকে সরাসরি খারিজ করল পুলিশ। একইসঙ্গে , পাল্টা দায়িত্বজ্ঞানহীন বলে আক্রমণ শানিয়েছে শাসক দল।
সূত্রের খবর, সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর উদ্যোক্তা সজল ঘোষ অভিযোগ তুলেছিলেন, পুলিশ একাধিকবার চিঠি পাঠিয়ে অনুষ্ঠান সংক্রান্ত তথ্য চাইছে, অডিও-ভিডিও শো নিয়ে প্রশ্ন তুলছে এবং লাইনের রুট অযথা তিন কিলোমিটার পর্যন্ত ঘুরিয়ে দিচ্ছে। তার দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে পুজো বন্ধ করে দিতে হবে এবং দশমীর আগেই প্রতিমা নিরঞ্জন করতে হবে।
তবে আগেই পুলিশের পক্ষ থেকে তার এই অভিযোগ খারিজ করা হয়েছে। শনিবার ফের একই সুর শোনা গেল পুলিশ কমিশনার মনোজ বর্মার কথায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। ভিড় সামলাতে ক্রাউড ম্যানেজমেন্ট সব মণ্ডপেই হয়। মণ্ডপের ভিডিও দেখার জন্য যদি দর্শনার্থীরা দাঁড়িয়ে যান, তাহলে পিছন থেকে চাপ বেড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
অন্যদিকে, শাসক দল সজলের অভিযোগের পাল্টা কটাক্ষ করেছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মানুষের সুরক্ষার জন্য পুলিশ যা প্রয়োজন তাই করছে। এতে প্রশ্ন তোলার কিছু নেই। যদি নিরাপত্তা বিঘ্নিত হত তাহলে বিরোধীরা বলতো মানুষকে বাঁচানো গেল না। তাই এই কথার কোনো মানে নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ করা হয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের